সাঁতারু ডলি জিতলেন ভলিবলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০০ সিডনি, ২০০৪ এথেন্সের পর ২০০৮ বেইজিং—তিনটি অলিম্পিকের ৫০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে অংশ নিয়েছেন ডলি আক্তার।
সাঁতারুই তাঁর মূল পরিচয়। তবে ভলিবলও খেলেন ডলি। রাজবাড়ীতে নিয়মিতই ভলিবল খেলেছেন। সেই ডলি এবার খেলছেন ঢাকা মহানগর মহিলা ভলিবলে। কাল তাঁর দল শাহবাগ স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়েও দিল ২-০ সেটে।
এবার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সাতটি দল। কাল প্রথম দিনে শাহবাগ স্পোর্টিংয়ের পাশাপাশি জয় পেয়েছে ওয়ারী ক্লাব, ইউনাইটেড ক্লাব ও স্পার্কলিং এন্ড্রোমিডা ক্লাব। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি।