প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিও অলিম্পিকে মেয়েদের ৫৮ কেজি ওজন শ্রেণির কুস্তিতে ভারতকে এনে দিয়েছেন ব্রোঞ্জ। সেটির উচ্ছ্বাসই এখনো সম্ভবত শেষ হয়নি সাক্ষী মালিকের। এরই মধ্যে নিজেই দিলেন আরেকটি সুখবর—বিয়ে করছেন! হবু বরের নাম অবশ্য জানাননি ২৩ বছর বয়সী কুস্তিগির। তবে এটুকু জানালেন, সম্পর্কটা অনেক পুরোনো। সাক্ষীর প্রেমিকও একজন কুস্তিগীর। কুস্তির ম্যাটেই পরিচয়, সেটিকে এবার আত্মার বন্ধনে জড়াতে যাচ্ছেন ভারতীয় মেয়ে। এ বছরই বিয়ে হবে। ভারতীয় একটি পত্রিকাকে সাক্ষী বলেছেন, ‘আমাকে অনেক সাহায্য করে ও। আমার স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করে। বিয়ের পর আসলে একজন বন্ধু পাব আমি। ও আমার প্রস্তুতিতেও সাহায্য করবে। আমার বিশ্বাস, বিয়ের পর কুস্তিতে নামতেও কোনো সমস্যা হবে না।’ হিন্দুস্তান টাইমস।