সিরিয়ার বিমানঘাঁটিতে রুশ অলিম্পিয়ানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েলেনা ইসিনবায়েভা। ছবি: স্পুটনিক নিউজ।
ইয়েলেনা ইসিনবায়েভা। ছবি: স্পুটনিক নিউজ।

এমনিতে বোধ হয় সফরের জন্য সিরিয়াকে নিরাপদ ভাববেন না কেউ। তবে তারপরও গত সপ্তাহান্তে রাশিয়ান বেশ কয়েকজন অলিম্পিয়ান গেলেন সিরিয়া ভ্রমণে! না, নিরাপত্তাজনিত কোনো সমস্যায় পড়তে হয়নি তাঁদের। কারণ, তাঁরা গেছেন সিরিয়ায় রাশিয়ার একটি বিমানঘাঁটিতে।


সিরিয়ার লাতাকিয়া শহরে সেই বিমানঘাঁটিতে যাওয়া সাতজন রুশ অ্যাথলেটের মধ্যে ছিলেন রিও অলিম্পিকে সোনাজয়ী চারজনও। ছিলেন নিষেধাজ্ঞার কারণে রিওতে অংশ নিতে পারা রুশ পোল ভল্টার ইয়েলেনা ইসিনবায়েভা। সিরিয়ায় যুদ্ধরত রুশ সৈন্যদের প্রতি সমর্থন জানানোই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। পরে দেশটির একটি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে ইসিনবায়েভা বলেছেন, ‘আমরা সিরিয়ায় গেছি আমাদের সৈন্যদের দেখতে, আমাদের দেশের নায়কদের দেখতে। আমাদের ইচ্ছা ছিল তাঁদের সমর্থন জানানো। আমরা বলতে চেয়েছি যে আমরা তাঁদের নিয়ে গর্বিত।’

রুশ সৈন্যরাও দেশের অলিম্পিয়ানদের নিজেদের মধ্যে পেয়ে ছিল উচ্ছ্বসিত।