সুফিয়ানের রুপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল স্পোর্টস গেমসে দ্বিতীয় পদক পেল কাল বাংলাদেশ। রাশিয়ার ইউকুশিয়া সাখা রিপাবলিকে অনুষ্ঠানরত প্রতিযোগিতায় পরশু আর্চারির রিকার্ভ বোয়ের মিশ্র দ্বৈতে সোনা জেতেন হাকিম আহম্মেদ রুবেল ও রাদিয়া আক্তার শাপলা। কাল শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতেছেন আবু সুফিয়ান। আর্চারি ও শুটিংয়ের পাশাপাশি এই প্রতিযোগিতায় দাবা ও তায়কোয়ান্দোতেও আছে বাংলাদেশ।