জাতীয় ভারোত্তোলনে পুরুষ জুনিয়রে চ্যাম্পিয়ন বাগেরহাট জেলা। রানার্সআপ রাজশাহী। শ্রেষ্ঠ ভারোত্তোলক বাগেরহাটের নাঈম হোসেন। পুরুষ সিনিয়রে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী, রানার্সআপ আনসার। শ্রেষ্ঠ ভারোত্তোলক হয়েছেন হামিদুল ইসলাম।
কাল মেয়েদের ৬৯ কেজি ওজন শ্রেণিতে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন মাবিয়া আক্তার সীমান্ত। তিনি স্ন্যাচে ৬৯ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯৩ কেজি। মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে রেকর্ড গড়েছেন রোকেয়া সুলতানা সাথী। তিনি স্ন্যাচে তোলেন ৭২ কেজি।
৫৮ কেজি ওজন শ্রেণিতে ফাহিমা আক্তার ময়না নতুন জাতীয় রেকর্ড গড়েন ক্লিন অ্যান্ড জার্কে ৯২ কেজি তুলে। পুরুষ ১০৫ কেজিতে সোনা জিতেছেন ফরহাদ আলী, রুপা বিদ্যুৎ কুমার রায় ও ব্রোঞ্জ আশরাফুল ইসলাম। পুরুষ ৭৭ কেজিতে সোনা আজিজুর রহমানের, রবিউল রুপা ও মনোরঞ্জন রায় ব্রোঞ্জ জিতেছেন।
পুরুষ ৮৫ কেজিতে সোনা মাইনুল ইসলামের, রুপা আনিসুর রহমানের, ব্রোঞ্জ ফয়জার আলীর।