সেরাটা করতে পেরেই খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহফিজুর রহমান
মাহফিজুর রহমান

হল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশের সাঁতারুর সঙ্গে কথা বলে জানলাম, তাঁরা নিজেদের সেরা টাইমিং করতে পারেননি। যখন শুনলেন আমি পেরেছি, তাঁরা বললেন, ‘বেশ ভালোই তো।’ রিওর পুলে সাঁতার শেষে টার্ন করে যখন বোর্ড দেখছিলাম, ভালোই লাগল আমার। পরিশ্রমের ফল পেয়েছি। থাইল্যান্ডে টানা অনুশীলনের পর গত মাস খানেক সেভাবে অনুশীলন করতে পারিনি। চোট ছিল। সবকিছু পেছনে ফেলে এখানে এসেছি। গেমস শেষে ফেরার সময় অন্তত এই তৃপ্তি সঙ্গী হবে যে, যাক খারাপ ফল হয়নি।

এই ইভেন্টায় এবার এসএ গেমসে রেকর্ড ছিল ২৩.৩৫ সেকেন্ড। আমার লক্ষ্য থাকবে ওই টাইমিংটার আরও কাছে চলে যাওয়া। সেটা সম্ভব বলেই মনে করি। একাগ্রতা আর নিরস্তর চেষ্টার ফল কখনো না কখনো আসেই। তবে এ জন্য চাই পারিপার্শ্বিক সমর্থন। আমরা সেটা আরও বেশি করে পেলে সামনে নিশ্চয়ই এর চেয়ে ভালো করতে পারব। রিও থেকে সেই শিক্ষাই পেলাম।

লেখক: রিওতে বাংলাদেশ অলিম্পিক দলের সাঁতারু।