জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে জাতীয় ক্লাব ও আন্তসংস্থা ভারোত্তোলনের দ্বিতীয় দিনটি ছিল বাংলাদেশ সেনাবাহিনীর। ৬৯ কেজিতে সোনা জিতেছেন সেনাবাহিনীর হামিদুল ইসলাম। এসএ গেমসের সোনাজয়ী এই ভারোত্তোলক কাল স্ন্যাচে ১০৫ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন ১৪২ কেজি। রুপা জিতেছেন আনসারের হাসানুজ্জামান এবং ব্রোঞ্জ বাংলাদেশ জেলের হাফিজুর রহমান।
৭৭ কেজিতে সেনাবাহিনীর আজিজুর রহমান স্ন্যাচে ১১০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৩০ কেজি তুলে সোনা জিতেছেন। রুপা জিতেছেন একই সংস্থার আবদুল ওয়াহাব এবং ব্রোঞ্জ আনসারের রবিউল ইসলাম। ৮৫ কেজিতে স্ন্যাচে ১১০ ও জার্কে ১৪০ কেজি তুলে সোনা জিতেছেন সেনাবাহিনীর মাইনুল ইসলাম। রুপা ফায়ার সার্ভিসের আমিনুল হক ও ব্রোঞ্জ সেনাবাহিনীর দীনেশ রায়। ক্লাব ভারোত্তোলনে ৬৯ কেজিতে সোনা জিতেছেন মডার্ন বিল্ডিং ক্লাবের মিলন রায়, ৭৭ কেজিতে একই ক্লাবের আপন রায়।