সোনিয়া আক্তার ৬৯তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া আক্তার
সোনিয়া আক্তার

রিও অলিম্পিক থেকে অনুমিতভাবে হিটেই বাদ পড়েছেন সোনিয়া আক্তার। আজ মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে নিজের হিটে সোনিয়া তৃতীয় হয়েছেন (২৯.৯৯ সেকেন্ড)। এই হিটে প্রথম ও দ্বিতীয় পালাউ ও বুরকিনা ফাসোর সাঁতারুর টাইমিং ২৯.১৯ ও ২৯.৪৪। সব মিলিয়ে হিটে ৮৮ জনের মধ্যে ৬৯তম হয়েছেন বাংলাদেশের সাঁতারু সোনিয়া। প্রথম ১৬জন উঠেছেন সেমিফাইনালে। এর আগে গতকাল হিটে বিদায় নিয়েছেন বাংলাদেশের আরেক সাঁতারু মাহফিজুর রহমান সাগরও। তবে মাহফিজুর নিজের সেরা টাইমিং করে ৮৪ জনে হয়েছেন ৫৪তম।