সোনা হারালেন আল্পতেকিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোপ পাপের শাস্তি পেলেন আসলি চাকির আল্পতেকিন। কেড়ে নেওয়া হয়েছে ২০১২ লন্ডন অলিম্পিকে জেতা আল্পতেকিনের স্বর্ণপদক। লন্ডনে ১৫০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন তুরস্কের এই অ্যাথলেট। আট বছরের জন্য নিষিদ্ধও হয়েছেন ২৯ বছর বয়সী আল্পতেকিন। ২০১০ জুলাই থেকে ২০১২ সালের অক্টোবর পর্যন্ত সংগৃহীত তাঁর রক্ত নমুনায় অস্বাভাবিকতা ধরা পড়ায় ২০১৩ সালে একবার সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন। পরে তুরস্ক অ্যাথলেটিকস ফেডারেশন তাঁকে ‘মুক্ত’ ঘোষণা করলে আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ) আপিল করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস)। পরশু সিএএস আইএএএফের আপিল মঞ্জুর করে। বিবিসি।