ইতিহাসের প্রথম দৌড়বিদ হিসেবে তিনটি অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্ট জয়ের স্বপ্ন দেখছেন উসাইন বোল্ট। বোল্ট হয়তো সেই স্বপ্ন পূরণ করবেন। তবে তাঁর আগেই সেই স্বপ্ন পূরণ করে ফেলতে পারেন জ্যামাইকারই শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। আজ সকালেই মেয়েদের ১০০ মিটারের ফাইনালে দৌড়ানোর কথা ফ্রেজার-প্রাইসের। বোল্টের মতো তিনিও তো বেইজিং ও লন্ডন অলিম্পিকে ১০০ মিটারের সোনাজয়ী। এ দুজনের কারণেই স্প্রিন্টে শতাব্দীজুড়ে চলা যুক্তরাষ্ট্রের আধিপত্যে ‘দাঁড়ি’ পড়েছে কিছুদিনের জন্য। এর আগে ১০০ মিটার মানেই ছিল আমেরিকানদের জয়কার। ছেলেদের ইভেন্টে ১৬টি ও মেয়েদের ইভেন্টে ৯টি মিলিয়ে ২৫টি সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। দুইয়ে থাকা জ্যামাইকার সম্বল মাত্র ৪টি সোনা।
১০০ মিটারে সর্বোচ্চ সোনাজয়ী দেশ
সোনা দেশ ছেলে মেয়ে
২৫ যুক্তরাষ্ট্র ১৬ ৯
৪ জ্যামাইকা ৪ ২
৩ গ্রেট ব্রিটেন ৩ ০
২ কানাডা ২ ০
২ অস্ট্রেলিয়া ১ ১
২ সোভিয়েত ইউনিয়ন ১ ১
(গতকাল পর্যন্ত)