প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য নিয়ে বিদায় কজনের ভাগ্যে জোটে! একজন অ্যাথলেটের আজীবন স্বপ্ন অলিম্পিক সোনা, সেটি জিতেই অবসর নিলেন অস্কার ফিগেরোয়া। পরশু রিও অলিম্পিকের ভারোত্তলনে ৬২ কেজি ওজনশ্রেণিতে সোনা জিতেছেন ৩৩ বছর বয়সী এই কলম্বিয়ান। জেতার পরই হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করে দিলেন, কাঁদলেন পদক গলায় পরার সময়ও। কান্নাভেজা চোখেই বিদায়ের ঘোষণা দিয়ে ইতি টানলেন ফিগেরোয়া। কিন্তু ভারোত্তোলনের ইতিহাসে অন্যতম বর্ণালি চরিত্র হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। গত জুনেই বন্ধুর গাড়ি চুরির ভুয়া অভিযোগ করে ১৬ মাসের জেলের স্থগিত সাজা পেয়েছেন। সেই নেতিবাচক ঘটনার প্রভাব কাটিয়ে কলম্বিয়ানদের মুখে হাসি ফোটানোর চাপ কাটাতে ধ্যানও করতেন। ফল মিলল, সোনালি বিদায়ই নিলেন ফিগেরোয়া। এএফপি।