হতাশ করলেন মেজবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএ গেমসের মঞ্চে নিজের সেরাটাও দেখাতে পারলেন না মেজবাহ l প্রথম আলো
এসএ গেমসের মঞ্চে নিজের সেরাটাও দেখাতে পারলেন না মেজবাহ l প্রথম আলো

সাঁতারে কাল এসেছে তিনটি ব্রোঞ্জ। এর মধ্যে ২০০ মিটার বাটারফ্লাইয়ের পুরুষ বিভাগে জুয়েল আহমেদ, মেয়েদের বিভাগে সোনিয়া আক্তার ব্রোঞ্জ জেতেন। ৪x২০০ মিটার ফ্রি স্টাইল রিলের ব্রোঞ্জজয়ী দলে ছিলেন সাগর, অনিক, আসিফ ও জুয়েল।

শিলংয়ে মহিলা ফুটবলাররা জয়ের ধারাতেই আছেন। মালদ্বীপকে ২-০ গোলে হারিয়ে কাল সাবিনারা পেয়েছেন টানা দ্বিতীয় জয়। গোল দুটি করেছেন মার্জিয়া এবং সাবিনা। নেপালকে হারিয়ে ব্যাডমিন্টনের মিশ্র দ্বৈতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের (ফিবা) নিষেধাজ্ঞার কারণে এবার গেমসে থাকছে না বাস্কেটবল।

                 সোনা  রুপা  ব্রোঞ্জ

ভারত           ৭৮     ৩৬      ১০

শ্রীলঙ্কা          ১৭     ৩৭      ৩৩

পাকিস্তান        ৫       ১২       ২০

বাংলাদেশ       ৩       ১০      ২৭

নেপাল           ১        ৫       ১৫

আফগানিস্তান   ০        ২         ৫

ভুটান             ০        ১         ৪

মালদ্বীপ          ০        ১         ১