প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ মুহূর্তটার জন্য কত বছরের তৃষিত অপেক্ষা। যে নাতিকে কোলেপিঠে করে মানুষ করেছেন, সে একদিন অলিম্পিকে যাবে, পদক গলায় পরবে—এই স্বপ্ন চোখে এঁকে এত দিন বেঁচেছিলেন থাইল্যান্ডের ৮৪ বছর বয়সী সুবিন খংথাপ। কিন্তু সেই মুহূর্তটাই যেন তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল। নাতি সিফেত ক্রোয়াইথং পরশু ৫৬ কেজি ওজনের ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতেছেন। দেশের সবাই যখন ঘরের ছেলের জয়ের আনন্দের আত্মহারা, হঠাৎ করেই দাদি খংথাপ লুটিয়ে পড়লেন। হাসপাতালে নেওয়ার পরেই জানা গেল, সব শেষ। তবে আগে থেকে অসুস্থ ছিলেন নাকি আনন্দের আতিশয্যেই এই দুর্ঘটনা, সেটি জানা যায়নি। এএফপি।