হাজারেরও বেশি রুশ ডোপপাপী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপ নিয়েছেন অথবা এর সুবিধা ভোগ করেছেন এক হাজারেরও বেশি অ্যাথলেট। দেশটির ডোপ কেলেঙ্কারি নিয়ে ওয়াডার নিরপেক্ষ কমিশনের দেওয়া প্রতিবেদনের দ্বিতীয় অংশে উঠে এসেছে রুশ অ্যাথলেটরা কীভাবে সুবিধা নিয়েছেন সেই ভয়ংকর চিত্র। এই কমিশনের বিস্ফোরক তদন্ত প্রতিবেদনের পটভূমিতে গত বছর আন্তর্জাতিক অ্যাথলেটিকসে নিষিদ্ধ হয় রাশিয়া।
২০১২ সালের অলিম্পিক, পরের বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ২০১৪ শীতকালীন সোচি অলিম্পিকের ৩০টির বেশি ইভেন্টের হাজারেরও বেশি রুশ অ্যাথলেট ডোপ পজিটিভ হলেও পার পেয়ে গেছেন। রিপোর্টে তুলে ধরা হয়েছে রুশ ডোপ কর্তৃপক্ষের কেলেঙ্কারির কিছু চিত্রও—
* সোচি অলিম্পিকে দুই নারী আইস হকি খেলোয়াড়ের মূত্র নমুনা সরিয়ে সেখানে রাখা হয়েছিল পুরুষ খেলোয়াড়ের মূত্র নমুনা।
* সোচিতে সোনাজয়ী চার অ্যাথলেটের সংগৃহীত নমুনা বিকৃত করা হয়েছে।
আর এমনটা করা হয়েছে দেশটির সর্বোচ্চ ক্রীড়া কর্তৃপক্ষের জ্ঞাতসারেই। কোনো অ্যাথলেট পজিটিভ হলে করণীয় জানতে চেয়ে রুশ ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ই-মেইলে নির্দেশনা চাওয়ার প্রমাণও উঠে এসেছে নিরপেক্ষ কমিশনের দ্বিতীয় পর্বের তদন্ত রিপোর্টে।