হিটে ৭০তম মাহফিজুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ফ্রিস্টাইলের প্রাথমিক হিটে ৭০তম হয়েছেন বাংলাদেশের মাহফিজুর রহমান। কাল বুদাপেস্টের দানিয়ুব অ্যারেনায় মাহফিজুর ছাড়াও প্রতিযোগী ছিলেন আরও ১১২ জন। ৫২.৫৫ সেকেন্ড সময় নিয়েছেন মাহফিজুর। সব মিলিয়ে ৭০তম হলেও নিজের হিটে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের সাঁতারু। ৪৭.৯৭ সেকেন্ড সময় নিয়ে প্রাথমিক হিটে প্রথম হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন ম্যাকেভয়।