১০০-তে পাওয়েল, ২০০-তে বোল্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেয়েছিলেন ২০ সেকেন্ডের নিচে টাইমিং করতে। সেটা পারেননি উসাইন বোল্ট। তবে অস্ট্রাভার ট্র্যাকে গোল্ডেন স্পাইক মিটে ঠিকই শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন জ্যামাইকান স্প্রিন্টার। ঠান্ডা আবহাওয়ায়, বৃষ্টিভেজা ট্র্যাকে ২০০ মিটারে সবার আগে দৌড় শেষ করতে সময় নিয়েছেন ২০.১৩ সেকেন্ড।
তবে নিজের পারফরম্যান্স নিয়ে খুব বেশি হতাশ নন বোল্ট, ‘দিনটি আমার জন্য ভালো ছিল না। তবু খুশি যে চোটে পড়তে হয়নি।’ এই ইভেন্টে যুক্তরাষ্ট্রের ইসায়া ইয়াং ২০.৩৫ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। ১০০ মিটারেও দ্বিতীয় হয়েছেন ইসায়া, দৌড় শেষ করেছেন ১০.১৩ সেকেন্ডে। প্রথম বোল্টের স্বদেশি আসাফা পাওয়েল। তবে নিজের সেরা টাইমিং ৯.৮৪ সেকেন্ড এর ধারেকাছে যেতে পারেননি। এদিন টাইমিং করেছেন ১০.০৪ সেকেন্ড। এএফপি।