অলিম্পিকে তিনবার, বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনবার। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ১০০ মিটার স্প্রিন্টটা সবচেয়ে বেশি জিতেছেন উসাইন বোল্ট। গত বছর রিও অলিম্পিকে দ্রুততম মানব হয়ে যুক্তরাষ্ট্রের কার্ল লুইসকে পেছনে ফেলেছেন জ্যামাইকান মহাতারকা। আজ লন্ডনে আরেকবার কার্ল লুইসকে পেছনে ফেলার সুযোগ বোল্টের সামনে। আজ রাতে ১০০ মিটারটা জিতলেই বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সবচেয়ে বেশিবার দ্রুততম মানব হয়ে যাবেন তিনবারের চ্যাম্পিয়ন বোল্ট। ১৯৮৩ সালে শুরু হওয়ার পর প্রথম তিনবারই চ্যাম্পিয়নশিপের দ্রুততম মানবের মুকুট পরেছেন কার্ল লুইস। ১৯৯৭ থেকে ১৯৯১ সালের মধ্যে টানা তিনবার জিতে লুইসকে স্পর্শ করেন স্বদেশি মরিস গ্রিন। ২০০৯, ২০১৩ ও ২০১৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানব হয়ে লুইস-গ্রিনের পাশে বসেন বোল্ট।
বিশ্বচ্যাম্পিয়ন শিপের দ্রুত তম মানবেরা
৩ বার
কার্ল লুইস
যুক্তরাষ্ট্র
১৯৮৩, ১৯৮৭, ১৯৯১
৩ বার
মরিস গ্রিন
যুক্তরাষ্ট্র
১৯৯৭, ১৯৯৯, ২০০১
৩ বার
উসাইন বোল্ট
জ্যামাইকা
২০০৯, ২০১৩, ২০১৫
* এ ছাড়া একবার করে দ্রুততম মানব হয়েছেন লিনফোর্ড ক্রিস্টি, ডনোভান বেইলি, কিম কলিন্স, জাস্টিন গ্যাটলিন, টাইসন গে ও ইয়োহান ব্লেক।