১৪ রুশ অ্যাথলেট ডোপপাপী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেইজিং অলিম্পিকে অংশ নেওয়া ১৪ জন রুশ অ্যাথলেট ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন। ২০০৮ অলিম্পিকের সময় নেওয়া নমুনা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পুনঃপরীক্ষা করেই শনাক্ত করা হয়েছে তাঁদের।
রাশিয়ার ম্যাচ টিভি চ্যানেলের খবর অনুযায়ী, ডোপপাপী এই ১৪ জনের তালিকায় আছেন বেইজিং অলিম্পিকে মেয়েদের রিলে দৌড়ে সোনাজয়ী ইউলিয়া চের্মোশানস্কায়া এবং মেয়েদের হাইজাম্পে ব্রোঞ্জজয়ী আনা চিচেরোভা। কিছুদিন আগেই আইওসির সভাপতি টমাস বাখ জানিয়েছিলেন, বেইজিং অলিম্পিকে নেওয়া নমুনা পুনঃপরীক্ষায় ১২টি দেশের মোট ৩১ জন ক্রীড়াবিদ পজিটিভ হয়েছেন। ১৪ জন রুশ সেই ৩১ জনেরই অংশ। এএফপি।