২০০ মিটার জয়ের পর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ যে দৌড়ই হোক, সেটা বোল্টের পরে শেষ করবেন—তা যেন মেনেই নিয়েছেন গ্যাটলিন। বার্ডস নেস্টে কাল বিশ্ব অ্যাথলেটিকসে ২০০ মিটারে দ্বিতীয় যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার হাসিমুখেই অভিনন্দন জানালেন জ্যামাইকান ‘বজ্রবিদ্যুৎ’কে।

২ বোল্টের সবকিছুই ব্যতিক্রমী। উদ্যাপনের সময় এক দর্শকের সেলফি তোলার শখ মেটাতেও সাহায্যে এগিয়ে এলেন তিনি
নিজেই ।

৩ তির ছোড়ার ভঙ্গিতে সেই চিরাচরিত উদ্যাপনের পর ট্র্যাকে চুমু খেলেন বোল্ট ।

৪ জাস্টিন গ্যাটলিন যা পারেননি, সেটিই করে ফেললেন এক ক্যামেরাম্যান। ‘পতন’ ঘটালেন বোল্টের! চলন্ত ট্রলিতে ক্যামেরা হাতে উদ্যাপনরত বোল্টকে অনুসরণ করছিলেন। ট্রলি ভারসাম্য হারানোয় বোল্টকে সঙ্গে নিয়েই পপাত ধরণিতল!