২০২০ পর্যন্ত বোল্ট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও ডি জেনিরো অলিম্পিকে অংশ নেবেন, দৌড়াবেন ২০১৭ লন্ডন বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও। এমনটা আগেই বলে রেখেছেন উসাইন বোল্ট। কিন্তু ক্যারিয়ারটাকে এখন আরও বিলম্বিত করার চিন্তা জ্যামাইকান স্প্রিন্টারের এবং সেটি হতে পারে ২০২০ টোকিও অলিম্পিক পর্যন্ত! ২৯ বছর বয়সী বোল্টের টোকিও অলিম্পিকে বয়স দাঁড়াবে ৩৩ বছর। বাস্তবতা বুঝেই সিদ্ধান্ত নিতে চান ট্র্যাকের রাজা, ‘ব্যাপারটা দেখতে হবে আমাদের। যত বয়স বাড়বে, অনুশীলনে তত পরিশ্রম করতে হবে। কাজেই ৩২, ৩৩ কিংবা ৩৪ বছর বয়স মানেই অনেক পরিশ্রমের ব্যাপার। যদি অনুভব করি আমি পারব, তাহলে অবশ্যই চেষ্টা করব।’ এএফপি।