২৮ অ্যাথলেট নিষিদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের সপ্তাহ দুয়েকও বাকি নেই। এমন সময়ই কিনা অ্যাথলেটিকস অঙ্গন তোলপাড় করা খবরটি দিল ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনস (আইএএএফ)। ২০০৫ হেলসিংকি ও ২০০৭ ওসাকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া ২৮ জন অ্যাথলেটকে নিষিদ্ধ করল বিশ্ব অ্যাথলেটিকসের নিয়ামক সংস্থা।
২০০৫ ও ২০০৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সংগ্রহ করা এই অ্যাথলেটদের মূত্রনমুনা আবার পরীক্ষা করে তাতে নিষিদ্ধ উপাদান পাওয়া গেছে। লুসানের ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সি অনুমোদিত ল্যাবরেটরিতে রাখা ছিল এসব মূত্রনমুনা। আইনি জটিলতার কারণে প্রকাশ করা হয়নি এসব ডোপপাপীর নাম। তবে আইএএএফ এটুকু জানিয়েছে, এই ২৮ জনের বেশির ভাগই অবসর নিয়েছেন, বাকিরাও কেউ ২২ আগস্ট থেকে শুরু বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেই। এএফপি।