প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ বেইজিং অলিম্পিকের পুরুষ এককে সোনা জিতেছিলেন। আট বছর পর রিও অলিম্পিকেও জিতলেন রাফায়েল নাদাল। তবে পরশুর সোনার পদকটি এল টেনিসের দ্বৈত ইভেন্টে। দীর্ঘদিনের বন্ধু মার্ক লোপেজকে নিয়ে ৩০ বছর বয়সী স্প্যানিয়ার্ড ৬-২, ৩-৬, ৪-৬ গেমে হারিয়েছেন রোমানিয়ার ফ্লোরিন মারজেয়া ও ওরিয়া তেকাউ জুটিকে। অবশ্য রিও অলিম্পিকে ‘ডাবল’ জয়েরই সম্ভাবনা আছে ১৪টি গ্র্যান্ড স্লামজয়ী তারকার। জিততে পারেন এককের সোনাটাও। পরশু কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের থমাস বেলুচ্চিকে হারিয়ে উঠে গেছেন সেমিফাইনালে। থমাসের বিপক্ষে জয়টি ছিল পেশাদার সার্কিটে নাদালের ৮০০তম জয়। নাদালের আগে পুরুষ টেনিসে একক এবং দ্বৈতে সোনা জয়ের কৃতিত্ব আর মাত্র একজনের, চিলির নিকোলাস মাসুর। মেয়েদের টেনিসে এই কীর্তি আছে কেবল যুক্তরাষ্ট্রের উইলিয়ামসের। এএফপি।