রোনালদোকে দেখে স্মৃতির স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান-এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার-

১ / ৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে বিমানবন্দরে এই ছবিটি তুলেছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটার শারমিন আক্তার
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৬
ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলারের আজ ৩২তম জন্মদিন। সন্তান কোলে এই ছবিটি পোস্ট করে জন্মদিনে শুভেচ্ছা জানানো সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বাটলার
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৬
সদ্যোজাত সন্তান কোলে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড। নাম রেখেছেন—মিলা পেইজ হেড। আজ ভূমিষ্ঠ হওয়ার তারিখ ও সময় ক্যাপশনে লিখে হেড জানিয়েছেন, ‘এর চেয়ে বেশি ভালোবাসা পাওয়া সম্ভব না।’
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৬
আইপিএলের দল পাঞ্জাব কিংসের মালিক হওয়ায় বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ক্রিকেটের সঙ্গেও জড়িত। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিপিএল খেলতে যাওয়া পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির খেলা শেষে দেখা করেন প্রীতির সঙ্গে। এই ছবিটি তুলে আমির ক্যাপশনে লিখেছেন, ‘বলিউডে আমার সব সময়ের প্রিয়।’
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৬
ফর্মুলা ওয়ানের পরের গ্রাঁ প্রি মোনজায়, ফেরারির জন্য যেটি ঘরের সার্কিট। ৭৫তম বছর উদ্‌যাপন উপলক্ষে বিশেষ এই পোশাক পরে নামবেন ফেরারির দুই ড্রাইভার, ছবিতে কার্লোস সাইঞ্জ
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৬
ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডের সামনে দাঁড়িয়ে ভারতের জাতীয় দলের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখে স্বপ্নপূরণের আতিশয্যে ছবিটি পোস্ট করেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম