‘পিকেও মানুষ’ আর বন্ধুশোকে কাতর রামোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিকের বিদায়ে বার্তা দিয়েছেন দানি আলভেস। বন্ধুশোকে কাতর সের্হিও রামোস। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৮
অবসর নিয়েছেন কিছুদিন আগেই। এবার নতুন ভূমিকায় মিতালি রাজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক।
ইনস্টাগ্রাম
২ / ৮
নিজের বইয়ের অনুষ্ঠানে অটোগ্রাফ দিচ্ছেন জর্ডান হেন্ডারসন। যাঁরা এসেছিলেন, সবাইকে ধন্যবাদও জানিয়েছেন লিভারপুল মিডফিল্ডার।
ইনস্টাগ্রাম
৩ / ৮
সময়টা ভালোই কাটছে রবার্ট লেভানডফস্কির…
ইনস্টাগ্রাম
৪ / ৮
ফুটবল ও স্কেটিং যখন একসঙ্গে! জিনেদিন জিদানের ক্যাপশনটাও অমনই।
ইনস্টাগ্রাম
৫ / ৮
রেইনার স্কালের ছিলেন সের্হিও রামোসের জিমনেশিয়ামের অংশীদার। এক বিমান দুর্ঘটনায় সম্প্রতি মারা গেছেন তিনি। বন্ধুকে স্মরণ করে রামোস লিখেছেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না।’
ইনস্টাগ্রাম
৬ / ৮
ঘাম ঝরিয়ে দিন শুরু হয়েছে মোহাম্মদ সিরাজদের…
ইনস্টাগ্রাম
৭ / ৮
‘বেশ কিছু দিন হয়ে গেল’...ক্যাপশনে লিখেছেন লোকেশ রাহুল। হয়তো বিশ্বকাপের চাপে এমন অবসর মেলেনি, সেটিই বুঝিয়েছেন ভারত ওপেনার।
ইনস্টাগ্রাম
৮ / ৮
আচমকা ফুটবলকে বিদায় বলে দিলেন জেরার্ড পিকে। সাবেক সতীর্থকে শুভেচ্ছা জানিয়ে দানি আলভেস লিখেছেন, ‘কেউ কম বা বেশি পছন্দ করুক না কেন, তুমি কতটা সেরা অ্যাথলেট ছিলে, কতটা ভালো ছিলে বার্সেলোনার জন্য, তা কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের সবারই খুঁত আছে, এ কারণেই আমরা মানুষ! নানুউউউ, আশা করি, তুমি অনেক খুশি!’
ইনস্টাগ্রাম