সাফজয়ী ওঁরা ২৩ জন
সোহাগী কিসকু
সাফ ফুটবলে পাঁচ ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আরও ছয়জন খেলেছেন বদলি হিসেবে। ছয়জন মাঠে নামার সুযোগ পাননি। তারপরও সবাই এই বিজয়ের অংশীদার। সাফজয়ী বাংলাদেশ দলের ২৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত পরিচিতি লিখেছেন বদিউজ্জামান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্র জাতিসত্তার (সাঁওতাল) নারী ফুটবলার সোহাগীর বাবা গুলজার কিসকু কৃষক। সোহাগীরা তিন বোন, দুই ভাই। ছোট বোন কোহাতি কিসকু বয়সভিত্তিক জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলার। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার রাঙাটুঙ্গী গ্রামের মেয়ে সোহাগী। তাঁকে রাঙাটুঙ্গী ফুটবল একাডেমিতে খেলার সুযোগ করে দেন রানীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম। ২০১৭ সালে প্রথমবার বয়সভিত্তিক জাতীয় দলে সুযোগ পান। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে নেপালের সাফে প্রথমবার জাতীয় দলে ডাক পান।