স্ত্রীর সৌন্দর্যে স্মিথের মুগ্ধতা, রোনালদোর প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভ স্মিথ ইনস্টাগ্রামে স্ত্রী ড্যানি উইলিসের সঙ্গে নিজের ছবি দিয়েছেন। উইলিসের সৌন্দর্যে তিনি মুগ্ধ। এভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ স্ত্রী বা বান্ধবীর সঙ্গে মধুর সময় কাটানোর ছবি দিচ্ছেন, কেউবা ছবি দিচ্ছেন সন্তানের সঙ্গে। খেলার ভেতরে-বাইরে এভাবেই খেলার তারকাদের প্রতিদিনের জীবন উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্রীড়াবিদদের নানামুখী ব্যস্ততা ও তাঁদের জীবনের আনন্দমুখর সময়ের কয়েকটি ছবি নিয়ে আমাদের এই ফটোফিচার...
১ / ৯
ছেলে ইজানের সঙ্গে সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেনেই গ্র্যান্ড স্লামকে বিদায় বলেছেন। ফেব্রুয়ারিতেই খেলে ফেলবেন শেষ পেশাদারি ম্যাচ। এর পরের সময়টুকু পুরোপুরিই ছেলের জন্য
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৯
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ২০–তে খেলছেন আফগান ক্রিকেট তারকা রশিদ খান। এর ফাঁকে ডারবানে সময়টা এভাবেই কাটছে তাঁর
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৯
বিশ্বকাপজয়ী অধিনায়কের স্ত্রী। আন্তোলিনা রোকুজ্জোর সময়টা কাটছে এভাবেই
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৯
স্ত্রী ড্যানি উইলির সৌন্দর্যে মুগ্ধ অস্ট্রেলীয় ব্যাটসম্যান স্টিভ স্মিথ
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৯
আল ইতিহাদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরেছে আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর গোল মিসের দায়ও চেপেছে। পর্তুগিজ তারকা নিজেকে প্রস্তুত করছেন পরের চ্যালেঞ্জের জন্য
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৯
দেশকে দুই হাত দিয়ে বিশ্বকাপ জিতিয়ে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে এখন প্রচুর ছবির আবদার মেটাতে হয়
ছবি: টুইটার
৭ / ৯
গোলাপি রঙের গাউনে অস্ট্রেলীয় নারী ক্রিকেট তারকা এলিস পেরিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে দুর্দান্ত লাগছিল
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ৯
পুরোনো বন্ধুত্ব! বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার সঙ্গে যুবরাজ সিংয়ের দেখা হলো অনেক দিন পর। ক্যামেরাতেও মুহূর্তটা বন্দী হয়ে থাকল
ছবি: ইনস্টাগ্রাম
৯ / ৯
জ্যাক গ্রিলিশ সই করছেন ম্যানচেস্টার সিটির জার্সিতে
ছবি: ইনস্টাগ্রাম