মাঠের ব্যস্ততার ফাঁকে মেসির একটু অবসর

স্ত্রী–সন্তানদের সঙ্গে লিওনেল মেসি। আর্জেন্টিনার ফুটবল প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়ার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রথমবার ‘দ্য হানড্রেড’ জয়ের উদ্‌যাপন করছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশাম। অবসর সময় কাটাচ্ছেন শোয়েব মালিক। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
আর্জেন্টিনার ফুটবল প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়ার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তাপিয়ার সঙ্গে ছবি পোস্ট করে জামাল লিখেছেন, ‘আর্জেন্টিনা ফুটবল প্রেসিডেন্টকে ধন্যবাদ, তাঁর অফিসে আমাকে সময় দেওয়ার জন্য।’
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৭
কী আলোচনা করছেন তাঁরা? ক্যাপশনে যুজবেন্দ্র চাহালের হাসির ইমোজি দেখেও বোঝার উপায় নেই, কী বিষয়ে দুই সতীর্থের সঙ্গে কথা বলছেন চাহাল
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য সারা বছরই তো ব্যস্ত থাকেন। এখন একটু অবসর সময় কাটাচ্ছেন শোয়েব মালিক
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৭
হিটম্যান রোহিত শর্মা যেন অনুশীলনে আছেন ‘হিটমুডে’
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
ব্যাট হাতে দুর্দান্ত কিছু করার পুরস্কার পেয়েছেন শুবমান গিল। সিয়াট রেটিং অ্যাওয়ার্ডসে রোহিত শর্মার কাছ থেকে পুরস্কার নিচ্ছেন শুবমান গিল
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
প্রথমবার ‘দ্য হানড্রেড’ জয়ের উদ্‌যাপনে নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশাম (ডানে)। ফাইনাল জয়ে তাঁর অবদানও কম ছিল না। করেছেন ৩৩ বলে ৫৭ রান
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
ইন্টার মায়ামির হয়ে মাঠে ব্যস্ত সময় কাটছে লিওনেল মেসির। সেই ব্যস্ততার ফাঁকে একটু অবসর পেয়ে স্ত্রী–সন্তানদের সঙ্গে সময়টা কাটালেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন মহাতারকা
ছবি: ইনস্টাগ্রাম