একসঙ্গে দুই ‘রোনালদো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
১ / ৯
দুজন বন্ধু। কাল প্রায় তিন বছরের অপেক্ষার পর আরেকটি আন্তর্জাতিক সেঞ্চুরি পেয়েছেন বিরাট কোহলি। এবি ডি ভিলিয়ার্সের মনে হয়েছে, এ সুযোগে এ ছবিটা শেয়ার করা যায়। অবশ্য বন্ধুকে শুভকামনাও জানিয়েছেন তিনি
ফেসবুক
২ / ৯
কেরালা রাজ্যের উৎসব ওনাম। এ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সঞ্জু স্যামসন
ইনস্টাগ্রাম
৩ / ৯
চোটের কারণে ছিটকে গিয়েছিলেন জিম্বাবুয়ে সফর থেকেই। এরপর মিস করেছেন এশিয়া কাপও। তবে ফিরে আসার লড়াই চলছে লিটন দাসের
ইনস্টাগ্রাম
৪ / ৯
‘আবার স্কুলে ফেরার পালা’, সন্তানদের ছবি পোস্ট করে এমন লিখেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। জাপানিজ ভাষাতেও ক্যাপশন লিখেছেন এখন ওই দেশে খেলা ইনিয়েস্তা
ইনস্টাগ্রাম
৫ / ৯
চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা আছে পল পগবার। তবে এ ছবির ক্যাপশনে ‘আমরা কখনোই হাল ছাড়ি না’—এমন লিখে যেন আশার কথাই শোনালেন তিনি
ইনস্টাগ্রাম
৬ / ৯
পিৎজা, তবে সেটির আকৃতি আমেরিকান ফুটবলের মতো। সেটি আবার খাচ্ছেন বাস্কেটবল কিংবদন্তি শাকিল ও’নিল
ইনস্টাগ্রাম
৭ / ৯
ইস্তাম্বুলে নিজের প্রিয় জায়গাগুলোতে ঘুরে বেড়িয়েছেন মেসুত ওজিল। কই কই গেলেন, সেটির জন্য ইনস্টাগ্রাম আইডি ফলো করতে বলেছেন তিনি
ইনস্টাগ্রাম
৮ / ৯
‘শুক্রবারের মেজাজে’ আছেন তাসকিন আহমেদ
ইনস্টাগ্রাম
৯ / ৯
আদতে দুজনের নামই ‘রোনালদো’। নাইকির ‘জাস্ট ডু ইট ২০২২’ নামের অনুষ্ঠানে দেখা হয়ে গেছে রোনালদো ও রোনালদিনিওর। ‘দানব’দের সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়াতে নাইকিকে ধন্যবাদ জানিয়েছেন ‘ছোট’ রোনালদো
ইনস্টাগ্রাম