দ্রাবিড়-স্মিথের চোখে কিউইদের সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় ও দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ
সাবেক ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় ও দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথ

আগের ১০টি বিশ্বকাপের ৬টিতেই সেমিফাইনালে। কখনো ফাইনাল না খেলেও নিউজিল্যান্ড তাই বরাবরই বিশ্বকাপের ‘ডার্ক হর্স’। এবার নিজের দেশে খেলছে বলে অনেকেই কিউইদের গায়ে সেঁটে দিয়েছেন ফেবারিট তকমা। ব্যতিক্রম নন সাবেক ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় ও দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথও। ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে বিশ্বকাপ নিয়ে এই দুই সাবেক ক্রিকেটারের ধারাবাহিক আলাপচারিতায় এ পর্বে উঠে এসেছে নিউজিল্যান্ডের সামর্থ্যের বিভিন্ন দিক—

বিশ্বকাপেসম্ভাবনা

গ্রায়েম স্মিথ: নিজের কন্ডিশনে ওরা খুবই ভালো খেলে। মাঠগুলো খুবই ছোট, ফলে অন্য দলগুলোর জন্য বেশ কঠিন হয় সেখানে মানিয়ে নেওয়া। কিন্তু আপনি যদি নিউজিল্যান্ডের এই দলটার দিকে তাকান, ওরা নিজেদের খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছে।

রাহুল দ্রাবিড়: আমার মনে হয় ওদের পেস আক্রমণ দুর্দান্ত। এ কারণেই শিরোপার অন্যতম দাবিদার মানতে হবে ওদের।

স্বাগতিকহওয়ারসুবিধা

স্মিথ: বিশ্বকাপে চোখ রাখার মতো দল নিউজিল্যান্ড। আমার তো মনে হয়, ওরা সেই দল যাদের দিকে তাকিয়ে অন্যরা বলবে, নকআউট পর্বে আমরা তাদের মুখোমুখি হতে চাই না।

দ্রাবিড়: যদিও দেশটা বেশ ছোট এবং সমর্থকদের প্রত্যাশা আছে তাদের দলের কাছে, কিন্তু আমার মনে হয় না কেউ ভাবছে নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপ জিতে যাবে। এ কারণেই কিউই খেলোয়াড়দের ওপর চাপটা কম থাকছে।

অধিনায়কহিসেবেম্যাককালাম

স্মিথ: আমার তো মনে হয় নেতা হিসেবে সে দারুণ করছে। দলের মধ্যে একটা অন্য মাত্রা এনেছে। একই সঙ্গে দৃঢ়তা ও সৃজনশীলতা এনেছে। আর অধিনায়ক হওয়ার পর ব্যাট হাতেও সে ফর্মের চূড়ায় আছে।

দ্রাবিড়: চাপের মধ্যে যদি আপনি চান কেউ একজন এমন একটা সিদ্ধান্ত নিক, যেটি ম্যাচের মোড় ঘুড়িয়ে দেবে, আপনাকে ম্যাককালামের কথা ভাবতে হবে। ও এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে অনেকবার। অভিজ্ঞতাও আছে।

উইলিয়ামসনের ব্যাটিং

স্মিথ: উইলিয়ামসন ইদানীং নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে যে দৃঢ়তা দরকার ছিল সেটা সে এনে দিয়েছে।

দ্রাবিড়: সে দারুণ সৃষ্টিশীল, ব্যাটে অনেক শট আছে। খুব বেশি ঝুঁকি ছাড়াই খুব দ্রুত রান তুলতে পারে। আসলে উইলিয়ামসন একজন ধ্রুপদি ব্যাটসম্যান, যে সহজেই ফাঁকা জায়গা বের করতে পারে, সব ধরনের ক্রিকেটিং শট খেলে এবং দারুণ ধারাবাহিকও।

পেসআক্রমণেরনেতৃত্বেসাউদি

স্মিথ: সে নতুন বলে সুইং করাতে পারে, ডেথ ওভারে খুব ভালো বল করে। ইকোনমি কিছুটা বেশি মনে হবে। কিন্তু নিউজিল্যান্ডের ছোট মাঠগুলোর কথা তো আমরা আগেই বলেছি।

দ্রাবিড়: চাপের মুখে নিয়ন্ত্রিত ইয়র্কার দিতে পারে। আমার মনে হয় সাউদির বড় গুণ এটা।

ভেট্টোরিরফেরা

স্মিথ: সে বোলিংয়ে থাকলে স্ট্রাইক বদল করা খুব কঠিন হয়ে যায়। সে আপনাকে জেঁকে ধরবে এবং ভুল করতে বাধ্য করবে। দীর্ঘ সময় ধরে সে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ পারফরমার। চোট-সমস্যা আছে, কিন্তু তার পরও এই টুর্নামেন্টে নিউজিল্যান্ডের মূল খেলোয়াড় হতে পারে সে।

দ্রাবিড়: সে কতটা ফিট থাকে এবং নিউজিল্যান্ড তাকে কীভাবে কাজে লাগায় সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে। কিন্তু কোনো সন্দেহ নেই, ভেট্টোরির মানের বোলার আর তার অভিজ্ঞতা টাকা দিয়ে কেনা যায় না।