রোনালদোর স্বপ্নের বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যালন ডি’অর জিতেছিলেন আগেই। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে সেটির একটি রেপ্লিকা উপহার দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরশু মাদ্রিদে ষ মেইল অনলাইন
ব্যালন ডি’অর জিতেছিলেন আগেই। রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে সেটির একটি রেপ্লিকা উপহার দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরশু মাদ্রিদে ষ মেইল অনলাইন

গত মৌসুমের শেষ দিকে চোট পেয়েছিলেন, এটা তাঁকে বেশ ভোগাচ্ছে। রিয়ালের হয়ে লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে খেললেও বোঝা গেছে, এখনো পুরো ফিট নন। আসলে তাঁর চোটের অবস্থা কেমন? রিয়ালের হয়ে গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে, এবার লক্ষ্য কী? কোচ আনচেলত্তির সঙ্গে তাঁর সম্পর্কটাই বা কেমন? স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে এমন অনেক প্রশ্নেরই জবাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো—
l গত মৌসুমের শেষ দিকে তো আপনি পুরো ফিট ছিলেন না। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আর বিশ্বকাপে কি অনেকটা জোর করেই খেলেছেন?
ক্রিস্টিয়ানো রোনালদো: হ্যাঁ, অবশ্যই জোর করে খেলেছি। আমি ফিট ছিলাম না, তবু জোর করেই খেলেছি। সেটা করার ফলটা ক্লাব পর্যায়ে ভালোই হয়েছে। পর্তুগালের হয়ে যদিও বিষয়টা একটু জটিল হয়ে গেছে। কিন্তু সব সময় সবকিছু ঠিকঠাক হবে, আপনি এমন আশা করতে পারেন না। এটাও আমার জন্য একটা শিক্ষা। কিন্তু নিজের সিদ্ধান্তের জন্য আমার কোনো আফসোস নেই। আমি রিয়ালের হয়ে খেলেছি, যারা খেলার জন্য টাকা দেয়। যারা আমাকে সবকিছুই দিয়েছে। আর পর্তুগাল তো আমার নিজের দেশ।
l ২০১৪ সালটা কি আপনার ক্যারিয়ারের সেরা বছর?
রোনালদো : হয়তো। ব্যক্তিগত এবং দলগত অর্জন দেখলে হয়তো এটাই সেরা বছর। কিন্তু আপনি যদি ভালো করে লক্ষ করেন, ছয়-সাত বছর ধরে আমি তো এমনই খেলছি। হ্যাঁ, ব্যক্তিগত এবং দলগত অর্জনের কারণে এ বছরটা আমার কাছে স্বপ্নের মতো।
l কোচ আনচেলত্তি বলেছেন, এই মৌসুমে আপনাদের দলটা গত মৌসুমের চেয়েও ভালো। সত্যি?
রোনালদো : এবারের দলটা বেশি ভালো কি না, এটা আমরা বুঝতে পারব এই মৌসুমের শেষে। আপনি বিশ্বসেরা ৪০ জন খেলোয়াড় কিনে নিয়ে আসার পরও আপনার দলটা সেরা নাও হতে পারে। আমি বলছি না রিয়াল মাদ্রিদ যেসব খেলোয়াড় কিনেছে তারা বিশ্বমানের নয়। কিন্তু মৌসুম শেষ না হলে আসলে দলের বিষয়ে কিছু বলা যাবে না।
l বাইরে থেকে আনচেলত্তি আর তাঁর খেলোয়াড়দের সম্পর্ক যতটা ভালো মনে হয়, আসলেই কি ততটা ভালো?
রোনালদো: অবশ্যই। গ্যাফার (ব্রিটিশরা বসকে গ্যাফার বলে) অসাধারণ কাজ করছেন। তিনি দারুণ মানুষ, খুবই ভালো কোচ। আমাদের সঙ্গে তাঁর খুবই চমৎকার সম্পর্ক।