সেই ভার কিছুটা হলেও কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদউল্লাহ: এখন অনেক নির্ভার l ফাইল ছবি
মাহমুদউল্লাহ: এখন অনেক নির্ভার l ফাইল ছবি

চার বছরে পুরো বদলে গেল দৃশ্যটা। ২০১২ সালের এশিয়া কাপ ফাইনাল শেষে ক্রিকেটারদের কান্না ঝরেছিল শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ ঘাসে। চার বছর পর সেই পাকিস্তানকে হারিয়েই আরেকটি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। মিরপুরের সবুজ মাঠেই বয়ে গেল আনন্দস্রোত। সেদিন তিনি মাঠ ছেড়েছিলেন হাতের গ্লাভসের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে। আর পরশু কিনা তিনি উৎসবেরই মধ্যমণি! প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে কাল এই দুই ম্যাচ নিয়েই কথা বলেছেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ—
* ফাইনালে ওঠার রাতটা কেমন কাটল?
মাহমুদউল্লাহ: এটা আসলে বলে বোঝানোর মতো নয়। খুবই আবেগের একটা রাত। ২০১২
এশিয়া কাপের ফাইনালে উঠেও পাকিস্তানের কাছে অল্পের জন্য হেরে গিয়েছিলাম। সেই তাড়না তো অবশ্যই ছিল। এবার পাকিস্তানকে হারিয়েই ফাইনালে উঠলাম। সে জন্যই এটা আরও বেশি আনন্দের।
* ২০১২-এর ফাইনালেও আপনি শেষ পর্যন্ত উইকেটে ছিলেন। জ্বালাটা অন্য অনেকের তুলনায় আপনারই বেশি হওয়ার কথা। সেই দুঃখ ভুলতে কতটা সময় লেগেছে?

মাহমুদউল্লাহ: বেশ কিছুদিন সময় লেগেছে। মাঝেধ্যেই মনে পড়ত...তখন খুব খারাপ লাগত। কালকের (পরশু) জয়ের পর সেই ভার কিছুটা হলেও কমেছে। তা ছাড়া ফাইনালে ওঠার জন্য এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ছিল। জিততে পেরে সব মিলিয়েই খুব ভালো লাগছে।

মাহমুদউল্লাহ: ও রকমভাবে মাথায় ছিল না। ম্যাচের আগে বা ব্যাটিংয়ের আগে আমি আমার খেলার দিকেই মনোযোগী ছিলাম। কিন্তু শেষ দিকে কিছুটা হলেও ওই আবেগ কাজ করছিল। উইকেটে ম্যাশ (মাশরাফি) আর আমি দুজনের ভেতরের আবেগটা বুঝতে পারছিলাম। দুজনের মধ্যেই চিন্তা কাজ করছিল...ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে। আগে যা হয়েছে সেটার পুনরাবৃত্তি যেন না হয়। তবে মাঠে এ নিয়ে আমরা কথা বলিনি। খেলা শেষে ড্রেসিংরুমে জয় উদ্‌যাপনের সময় কথা হয়েছে।

মাহমুদউল্লাহ: আমাকেও পরে ম্যাশ কথাটা বলেছে। আসলে এই ম্যাচ জয়ে সবারই কিছু না কিছু অবদান আছে। সৌম্যর ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। মুশফিক যদিও ইনিংস বড় করতে পারেনি, একটা ভূমিকা তারও ছিল। আমিরের বলে ম্যাশের দুটি চার গুরুত্বপূর্ণ ছিল অনেক। টি-টোয়েন্টি ক্রিকেটে এ রকম ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কিছু থাকে। এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে করতে পেরেছি।

মাহমুদউল্লাহ: ব্যাটিংয়ের আগে ড্রেসিংরুমে সাকিব বলছিল, আমাদের ২০ ওভার খেলে আসতে হবে। আমারও তাই ধারণা ছিল। মনে হচ্ছিল, আমরা যদি ২০ ওভার ব্যাটিং করে আসতে পারি ইনশা আল্লাহ আরামে জিতব। আতঙ্কিত হওয়ার কিছু নেই। শুধু ২০ ওভার ব্যাটিং করতে হবে আর শেষের দিকে হাতে উইকেট থাকতে হবে।

মাহমুদউল্লাহ: (হাসি) আমি আসলে বুঝতে পারছিলাম না কী করব। একবার চিন্তা করলাম, মাশরাফি ভাইয়ের কোলে উঠে পড়ব। সেটা ভেবেই ওনার দিকে দৌড় দিয়েছিলাম। পরে আবার ড্রেসিংরুমের দিকে ছুটলাম...। আমার জন্য এটা খুব আবেগময় উদ্‌যাপন ছিল।

* আবেগের কারণ নিশ্চয়ই ২০১২-এর স্মৃতি...

মাহমুদউল্লাহ: যদি বলি ‘না’, তাহলে মিথ্যা বলা হবে। ওই সময় সেই আবেগটা খুব কাজ করছিল।

মাহমুদউল্লাহ: গত জিম্বাবুয়ে সিরিজে কোচ আমাকে বললেন, তোমাকে ছয় বা সাত নম্বরে ব্যাট করতে হতে পারে। তখন থেকে অনুশীলনেও সেভাবে ব্যাটিং শুরু করি। টেস্ট বা ওয়ানডের জন্য যেভাবে প্রস্তুতি নিই, ব্যাটিং অর্ডারের কারণে টি-টোয়েন্টির অনুশীলন তার চেয়ে একটু ভিন্ন হবেই। নেটে প্রথম বল থেকেই চেষ্টা করি আক্রমণাত্মক হতে। টি-টোয়েন্টিতে আমার ভূমিকাটাই অন্য রকম। আমি যখন নামব, হয়তো ১০-১৫ বলে ২০-২৫ রান করতে হতে পারে। আমি সেভাবেই নিজেকে প্রস্তুত রাখি। তবে আমার মনে হয় এখানে মানসিক প্রস্তুতিটাও বেশ গুরুত্বপূর্ণ।

মাহমুদউল্লাহ: না, সে রকম কিছু হয়নি। আমার সব সময়ই আত্মবিশ্বাস আছে যে, তিন ধরনের ক্রিকেটের সঙ্গেই আমি মানিয়ে নিতে পারি।

মাহমুদউল্লাহ: আমার মনে হয় সবার আগে আত্মবিশ্বাসটাই কাজ করছে। সঙ্গে অনুশীলনে আপনার আচরণ, ম্যাচের সময়ের মানসিকতা কেমন থাকবে, এগুলোকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। সবাই এটা উপলব্ধি করছে বলেই হয়তো আমাদের টি-টোয়েন্টি দলের চেহারা এখন অন্য রকম মনে হচ্ছে। আগেও বলেছি, যে স্বাধীনতা নিয়ে আমরা ওয়ানডে বা টেস্ট খেলি, সেই স্বাধীনতা নিয়ে টি-টোয়েন্টিতে খেলতে পারলে ইনশা আল্লাহ সাফল্য আসবেই।

মাহমুদউল্লাহ: আমার মনে হয় ওনার গেমপ্ল্যান অনেক ভালো। কার কী কাজ, কোনটা করলে কী হবে...এই জিনিসগুলো খুব নির্দিষ্ট করে বুঝিয়ে দিতে পারেন। বোলিং পরিবর্তন বা ফিল্ডিং সাজানো থেকে শুরু করে অনেক কিছুই আমরা এখন একটু অন্যভাবে করছি। ম্যাশেরও এখানে অনেক কৃতিত্ব আছে। তা ছাড়া খেলোয়াড়েরা এখন নিজেদের দায়িত্ব উপলব্ধি করতে পারছে। মাশরাফির কাজ সহজ করাটা আমাদের দায়িত্ব। এতে ওনারও অধিনায়কত্ব করতে সুবিধা হচ্ছে। উনি নিজে বোলিং করেন, নিজের জন্যও অনেক চিন্তাভাবনা করতে হয়। আমাদের উচিত তাঁকে সেই সুযোগ দেওয়া। টিম ম্যানেজমেন্ট থেকে দলের সব খেলোয়াড়—সবার দলীয় প্রচেষ্টারই সুফল পাচ্ছি আমরা।

মাহমুদউল্লাহ: অবশ্যই দারুণ একটা সুযোগ। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ভালো কিছুই হবে আশা করি।

মাহমুদউল্লাহ: সেটা অতীত। আমাদের দল এখন অনেক বদলে গেছে। আমার মনে হয় শুরুটা খুব গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচে। টি-টোয়েন্টিতে খেলার রং দ্রুত বদলায়। কাজেই কোনো সুযোগই হাতছাড়া করা যাবে না।