'আত্মজীবনী নয়, বিশ্বকাপ স্মৃতিকথা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
উন্মুক্ত চাঁদ
উন্মুক্ত চাঁদ
২০১২ যুব বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করে উন্মুক্ত চাঁদ জিতিয়েছিলেন ভারতকে। তাঁর মধ্যে বিপুল সম্ভাবনাই দেখেছিলেন ক্রিকেটবোদ্ধারা। কিন্তু প্রত্যাশানুযায়ী নিজেকে মেলে ধরতে পারেননি। ঘরোয়া ক্রিকেটেই ঘুরপাক খাচ্ছে তাঁর ক্যারিয়ার। প্রাইম ব্যাংকের হয়ে খেলা ভারতীয় ওপেনার কাল বিসিবি একাডেমি মাঠে বললেন এসব নিয়েই

* পয়েন্ট তালিকায় আপনার দল এখন আছে পাঁচে। চ্যাম্পিয়ন হওয়া সম্ভব?

উন্মুক্ত চাঁদ: আমরা ভালো খেলছি। আমাদের এখন সব মনোযোগ বাকি তিন ম্যাচে। দেখা যাক কী হয়। চ্যাম্পিয়ন হতে হলে আমাদের জিততেই হবে। আমরা জয়ের জন্যই খেলছি। একেকটি ম্যাচ ধরে এগোতে চাই।
* ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম খেলতে এলেন। সবকিছু কেমন লাগছে?
চাঁদ: এখানে খেলতে পেরে ভীষণ খুশি। অসাধারণ, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক লিগ। শুরুতে অবশ্য এতটা আশা করিনি। এটা লিস্ট ‘এ’ ক্রিকেট, আমাদের জন্যও গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম সেরা অবকাঠামো, ম্যাচ, মাঠ—সবই দারুণ!
* সামনে থেকে নেতৃত্ব দিয়ে ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছিলেন ভারতকে। বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়েছেন অনেক দিন হলো। এখনো জাতীয় দলে আসতে পারেননি। অথচ আপনার ভেতর বিরাট সম্ভাবনাই দেখেছিল ভারত...
চাঁদ: ঘরোয়া ক্রিকেটে ভালো করছি। দেশের হয়ে খেলা অনেক কিছুর ওপর নির্ভর করে, যেহেতু আমি একজন ওপেনার। বর্তমান ওপেনাররা ভালো খেলছে। যেখানেই আমি সুযোগ পাই না কেন, এখন আমার মনোযোগ শুধুই রান করা। আর বাকিটা ঈশ্বরের হাতে। ভালো করতে প্রতিদিন উন্নতি করার চেষ্টা করছি।
* দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেট খেলছেন। নিজেকে উদ্বুদ্ধ করেন কীভাবে?
চাঁদ: খেলার প্রতি আমার ভালোবাসা আছে। দেশের হয়ে খেলতে চাওয়াটা উদ্বুদ্ধ করতে যথেষ্ট। সুযোগ পাওয়ার জন্য ধারাবাহিক রান করার চেষ্টা করছি।
* অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর ‘দ্য স্কাই ইজ দ্য লিমিট’ নামে বই লিখেছেন। একজন তরুণ ক্রিকেটার হিসেবে আত্মজীবনী লেখাটা ব্যতিক্রম ঘটনাই বলতে হয়। তো কী ভেবে বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলেন?
চাঁদ: আত্মজীবনী নয়, ওটা আসলে বিশ্বকাপ স্মৃতিকথা। আমি নিয়মিত ডায়েরি লিখি। ভেবেছিলাম সবাইকে দেখানোর এটা দারুণ এক সুযোগ। তরুণ খেলোয়াড় বিশেষ করে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে যারা দেশের হয়ে খেলতে চায় তাদের জন্যই লেখা। টুর্নামেন্টটি আমরা কীভাবে জিতেছিলাম, পুরোটা লিখেছিলাম ডায়েরিতে। অনেক অভিভাবক আমার কাছে জানতে চেয়েছিলেন, ছেলেরা ক্রিকেটে কী সমস্যায় পড়ে, তা উতরে যেতে কী করণীয় আর এর সঙ্গে খেলার প্রতি আমার আবেগও অভিজ্ঞতা মিলিয়েই ওটা লিখেছি।