'আমরা আড়ালেই থাকি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
এলিনা সুলতানা
এলিনা সুলতানা
তাঁকে ঘরকন্নাও সামলাতে হয়। তিন বছরের শিশুকন্যা এখন ব্যাডমিন্টন-যাত্রার সঙ্গী। তবে সব সামলে কোর্টে কাল আলো ছড়ালেন এলিনা সুলতানা। ঢাকায় চলমান আন্তর্জাতিক টুর্নামেন্টে মেয়েদের এককে সরাসরি হারিয়েছেন নেপালের প্রতিদ্বন্দ্বীকে। জয়ের আনন্দ ছাপিয়ে জাতীয় চ্যাম্পিয়নের কণ্ঠে ঝরল আক্ষেপ

*ছেলেদের এককে কেউ জেতেনি।আপনারা দুজন মেয়েদের এককে জিতলেন।তাহলে ছেলেদের চেয়ে আপনারা এগিয়ে আছেন...

এলিনা সুলতানা: হ্যাঁ, আমরা মেয়েরা এগিয়েছি বলাই যায়। দুলালী আপু হারিয়ে দিয়েছেন ভারতীয় খেলোয়াড়কে। আমি হারালাম নেপালের অমৃতাকে। এটা সহজ ব্যাপার নয়। আসলে আমাদের মধ্যে সম্ভাবনা আছে, তারই ফল এই জয়।

*তাহলে ফেব্রুয়ারির এসএ গেমসে ব্যাডমিন্টন দলের কাছে ভালো কিছু প্রত্যাশা করা যায়?

এলিনা: গতবার আমরা ছেলে ও মেয়েদের টিম এবং মিশ্র মিলিয়ে তিনটি ব্রোঞ্জ জিতেছিলাম। এবার তার চেয়ে ভালো কিছু করার লক্ষ্য সবার। কিন্তু গতবার যেমন নয় মাস ট্রেনিং হয়েছিল, এবার সময়টা তিন মাসের মতো। ভালো করতে হলে লম্বা সময় ট্রেনিং দরকার। এই একটা ঘাটতি আছে এবার।

* অনুশীলন ঘাটতি নিয়ে সব সময়ই আপনারা বলেন।তাতে কাজ হয় না কেন?

এলিনা: ওসব ফেডারেশন-সরকারের ব্যাপার। আমি বলব, শুধু লম্বা সময় ট্রেনিং নয়, আমাদের বিদেশেও ট্রেনিং দরকার। নেপালের খেলোয়াড়েরা পর্যন্ত বিদেশে যায় অনুশীলন করতে, আমরা সারা বছর বলতে গেলে বসেই থাকি। শুনে আশ্চর্য হবেন যে কেউ, মেয়েদের ব্যাডমিন্টন দলটা বিদেশে খেলতে যায় না বছর তিনেক হলো!

*ফেডারেশন তো আর্থিক সংকটসহ নানা সমস্যা দেখায়।আপনার চোখে এই অবহেলার কারণ কী?

এলিনা: ফেডারেশনে কী সংকট আছে না আছে সেটা আমি বলতে পারব না। তবে খেলোয়াড় হিসেবে চাইব সারা বছর খেলা আর উন্নত প্রশিক্ষণ। প্রত্যাশা অনুযায়ী এসব আমরা পাই না। তা ছাড়া আমরা যে ব্যাডমিন্টন খেলি, মিডিয়ায়ও প্রচারণা নেই। সারা বছর কেউ আমাদের খোঁজই নেয় না। আজ আন্তর্জাতিক ম্যাচ জিতলাম, কেউ হয়তো শুনে বললেন, ‘ও আচ্ছা, তাই নাকি?’ মিডিয়ার ওপর আমার ক্ষোভ আছে, কথাটা কিন্তু লিখবেন।

*কিন্তু এটাও তো ঠিক, সাফল্য না থাকলে মিডিয়া কী নিয়ে লিখবে?

এলিনা: সাফল্য পেলেও আমরা আড়ালেই থাকি। এই যে নেপালকে হারালাম, ক্রিকেটে একটা জয় এলে মিছিল শুরু হয়ে যায়, সেটা যার সঙ্গেই হোক। ফুটবলেও একটা জয়ে সবাই উচ্ছ্বাস প্রকাশ করে। কিন্তু ব্যাডমিন্টন বা মাঝারি সারির খেলায় জয় পেলেও মিডিয়া গুরুত্ব দেয় না। খেলোয়াড়েরা তাহলে উদ্বুদ্ধ হবে কীভাবে? আমাদের কষ্টের ফল তো পাই না।

*আপনারা এই যে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলছেন, এটাও তো একটা প্রাপ্তি! আপনি কী বলেন?

এলিনা: এটা ঠিক আমরা কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলছি। এখানে উঁচুমানের কিছু খেলোয়াড় এসেছে। তাদের খেলা দেখেও আমাদের অভিজ্ঞতা বাড়তে পারে। এসএ গেমসে আগে আমাদের মালয়েশিয়ান কোচ সবাইকে দেখতে পারেন কার কী সমস্যা। এগুলো ইতিবাচক। তবে এসবে তো আর আমাদের জীবন চলবে না। নিশ্চিন্ত মনে খেলতে হলে খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা দরকার। সেটা তো নেই।

*আপনারনিজেরকথাবলুন।খেলারসঙ্গেঘর-সংসারসন্তানকীভাবেসামলান?

এলিনা: আগে আমার বাবা-মা সহায়তা করতেন। এখন করছেন আমার স্বামী (ব্যাডমিন্টনের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এনায়েতউল্লাহ)। তবে মেয়েটা যখন খুব ছোট ছিল সমস্যা হতো, এখন সে মাঝে মাঝে আমাদের সঙ্গে কোর্টে চলে আসে। এই বয়সেই সে ব্যাডমিন্টন-পাগল। র‍্যাকেট নিয়ে ঘুমায়! নানা কথা বলে। এ অনুভূতিটা অন্য রকম।