'আমরা খুবই রোমাঞ্চিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্লো আনচেলত্তি
কার্লো আনচেলত্তি

ক্লাব বিশ্বকাপে ক্রুজ আজুলের সঙ্গে রিয়াল মাদ্রিদের ম্যাচটা হয়ে গেছে গতকালই। তার আগে মরক্কোয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তবে প্রসঙ্গ শুধু ক্লাব বিশ্বকাপে আটকে থাকেনি, উঠে এসেছে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা এবং বছরজুড়ে রিয়ালের পারফরম্যান্সের কথাও—
চ্যাম্পিয়নস লিগ ড্র
ওটা নিয়ে এখন খুব বেশি ভাবছি না। এখন আমাদের সব মনোযোগ ক্রুজ আজুলের সঙ্গে ম্যাচটা নিয়ে।
প্রতিপক্ষ ক্রুজ আজুল
সামর্থ্য আর অভিজ্ঞতাসমৃদ্ধ দল। ওদের অনেক খেলোয়াড় স্পেনে খেলেছে, আমাদের খেলা সম্পর্কে জানে। ওরা ভালো ফুটবল খেলে।
ক্লাব বিশ্বকাপের অন্য দলগুলো
হয়তো গুণগত দিক থেকে আমরা ওদের চেয়ে এগিয়ে, কিন্তু ওরা সবাই চ্যাম্পিয়ন হয়ে এ টুর্নামেন্টে খেলতে এসেছে। এই টুর্নামেন্টে জায়গা পাওয়াটাই তো কঠিন। অনেক দলই তো চেষ্টা করে।
লিগে বার্সেলোনা আর অ্যাটলেটিকোর পয়েন্ট হারানো
আমাদের সময়টা দারুণ যাচ্ছে। তবে সেটা অন্য দলগুলোর ফলের কারণে নয়, আমরা নিজেরাই দারুণ ফর্মে আছি।
দলের বর্তমান অবস্থা
বেশ ভালো। চোটের কারণে লুকা মডরিচ ও হামেস রদ্রিগেজের মতো দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকছে না, তবে সেটা ছেলেরা মানিয়ে নিয়েছে। শারীরিক ও মানসিকভাবে দলটা দারুণ অবস্থায় আছে। পরের ম্যাচে হয়তো আমরা খেদিরা আর রদ্রিগেজকেও পাব।
সার্জিও রামোসের সঙ্গে নতুন চুক্তি
ক্লাব ওর সঙ্গে চুক্তি নবায়ন করতে চায়, রামোসও চায় রিয়ালে থাকতে। সুতরাং আশা করি কোনো সমস্যাই হবে না।
b
আমাদের চারজন খুব ভালো সেন্টার ব্যাক আছে। তাদের যে কেউ বিশ্বের যেকোনো দলে জায়গা পাওয়ার মতো।
২০১৪ সালটা কেমন গেল
বছর তো এখনো শেষ হয়নি। আমরা এ টুর্নামেন্ট নিয়ে খুবই রোমাঞ্চিত এবং এটা জিততে পারা হবে বিশেষ কিছু। বছরটা তখন স্মরণীয় হয়ে থাকবে।