'এনরিকে অন্য রকম কোচ'

নতুন মৌসুম শুরুর আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার মুখোমুখি হয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। কথা বলেছেন লুইস এনরিকে, মেসি, সুয়ারেজ এমনকি ভিসেন্তে দেল বস্ককে নিয়েও
লুইস এনরিকে
অন্য রকম একজন কোচ তিনি। তাঁর চাহিদার সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।
নেইমার-মেসি-সুয়ারেজের ত্রিফলা
আশা করছি নেইমার এ মৌসুমে আরও উন্নতি করবে। লিওর ইচ্ছাশক্তি ও উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কোনো সংশয় নেই, সেটা এর চেয়ে বেশি হতেও পারে না। সুয়ারেজের সঙ্গে আমি কথা বলেছি, সে মাঠে নামতে মুখিয়ে আছে।
ইউরোপে প্রাক্মৌসুম প্রস্তুতি
আমার মনে হয়, প্রস্তুতি নেওয়ার জন্য এটাই সবচেয়ে ভালো উপায়। কম খেলতে হয়, বেশি ভ্রমণও করতে হয় না। নতুন খেলোয়াড় থাকলে ইউরোপেই অনুশীলন করতে পারলে সবচেয়ে ভালো।
অধিনায়ক হিসেবে ভূমিকা
অধিনায়ক হওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, সতীর্থদের সঙ্গে আরও বেশি একাত্ম হওয়া
জাতীয় দল নিয়ে
ভবিষ্যতের জন্য দেল বস্কের থেকে যাওয়া আমাদের জন্য ভালো একটা খবর।