মেসির নামে স্যান্ডউইচ, জিদানদের বিশ্বকাপ জেতার ২৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাশেজের ফাঁকে উইম্বলডনে বেন স্টোকস। বাজারে এসেছে মেসির নামে স্যান্ডউইচ। আর ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ের ২৫ বছর উদ্‌যাপনে জিনেদিন জিদান। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৮
অ্যাশেজে পরের টেস্টের আগে লম্বা বিরতিই আছে। এই ফাঁকে উইম্বলডনে গিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
ইনস্টাগ্রাম
২ / ৮
ক্যাপশনে শুধু হাঁটার ইমোজি দিয়েছেন বাবর আজম। পাকিস্তান অধিনায়কের এ ছবির অর্থ আপনিই বের করুন!
ইনস্টাগ্রাম
৩ / ৮
অ্যাশেজের ছুটিতে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের কেউ কেউ ইউরোপ ভ্রমণে বেরিয়েছেন। ডেভিড ওয়ার্নার যেমন সপরিবার গেছেন প্যারিসে। মেয়ের সঙ্গে সেখানেই অস্ট্রেলিয়ান ওপেনারের সেলফি।
ইনস্টাগ্রাম
৪ / ৮
কখনো বার্বির সাজে, কখনো ওপেনহাইমার হিসেবে—হার্দিক পান্ডিয়া!
ইনস্টাগ্রাম
৫ / ৮
বন্ধুর বিয়েতে গিয়েছিলেন জস বাটলার। ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়কের সেখানে সময়টা দারুণ কেটেছে স্ত্রীর সঙ্গে।
ইনস্টাগ্রাম
৬ / ৮
‘মেসি চিকেন স্যান্ডউইচ’। এবার লিওনেল মেসির নামে এসেছে ফাস্ট ফুড। হার্ড রক ক্যাফের সঙ্গে মিলিতভাবে বাজারে এসেছে মেসির নামের খাবার। এটিকে মেসি বলেছেন ‘স্বপ্নপূরণ’-এর মতো ব্যাপার।
ইনস্টাগ্রাম
৭ / ৮
মেয়েকে নিয়ে রান্নার ক্লাসে সাবেক টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।
ইনস্টাগ্রাম
৮ / ৮
২৫ বছর, ফ্রান্স ’৯৮। জিনেদিন জিদান ক্যাপশনে লিখেছেন এমন। ১৯৯৮ সালের ১৩ জুলাই ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। ফাইনালে জোড়া গোল করেছিলেন জিদান। সে ম্যাচের বলের সঙ্গে এ ছবিটা পোস্ট করেছেন ফরাসি কিংবদন্তি।
ইনস্টাগ্রাম