কোর্টে লড়াই, গ্যালারিতে তারার মেলা

কোর্টে তখন জার্মানির আলেক্সান্দার জভেরেভ ও যুক্তরাষ্ট্রের বেন শেলটনের লড়াই। আর গ্যালারিতে বসে সেই লড়াই উপভোগ করছিলেন হলিউড, সংগীত, ফ্যাশন ও ক্রীড়াঙ্গনের একঝাঁক পরিচিত মুখ। ব্র্যাড পিট, এমিলি ব্লান্ট, জেফ বেজোস থেকে শুরু করে লিন-ম্যানুয়েল মিরান্ডা—ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে বসেছিল তারার মেলা।
১ / ১৬
নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে জভেরেভ-শেলটনের লড়াই দেখতে সাধারণ দর্শকের সঙ্গে ছিলেন বিভিন্ন অঙ্গনের তারকারা
রয়টার্স
২ / ১৬
ওয়াশিংটন স্পিরিটের ফুটবলার ট্রিনিটি রডম্যান এসেছিলেন বেন শেলটনকে উৎসাহ দিতে। রডম্যানের আরেক পরিচয়, তিনি শেলটনের প্রেমিকা
রয়টার্স
৩ / ১৬
হলিউড অভিনেতা ব্র্যাড পিট ও তাঁর প্রেমিকা ইনেস দে রামনও ছিলেন গ্যালারিতে
রয়টার্স
৪ / ১৬
‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা জেফ গোল্ডব্লাম ও তাঁর স্ত্রী এমিলি গোল্ডব্লাম
রয়টার্স
৫ / ১৬
অভিনেত্রী কেটি হোমস ও তাঁর প্রেমিক জেসন বার্ড ইয়ারমোস্কি
রয়টার্স
৬ / ১৬
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস
রয়টার্স
৭ / ১৬
‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা’খ্যাত অভিনেত্রী এমিলি ব্লান্ট, ‘দ্য অফিস’খ্যাত অভিনেতা জন ক্রাসিনস্কি ও র‍্যাপার পুশা টি গ্যালারিতে বসেছিলেন পাশাপাশি
রয়টার্স
৮ / ১৬
‘সিনফেল্ড’খ্যাত অভিনেতা ও কমেডিয়ান জেরি সিনফেল্ড, তাঁর স্ত্রী জেসিকা সিনফেল্ড ও অভিনেত্রী সুসি এসম্যান
রয়টার্স
৯ / ১৬
‘হ্যামিল্টন’-এর স্রষ্টা, গীতিকার ও অভিনেতা লিন-ম্যানুয়েল মিরান্ডা
রয়টার্স
১০ / ১৬
‘জাস্ট গিভ মি আ রিজন’-খ্যাত মার্কিন গায়িকা পিংক, সঙ্গে তাঁর ছেলে জেমসন হার্ট
রয়টার্স
১১ / ১৬
কমেডিয়ান অ্যামি শুমার ও অভিনেত্রী জেনি স্লেট
রয়টার্স
১২ / ১৬
‘সাকসেশন’ অভিনেতা জেরেমি স্ট্রং, ২০২০ সালে যিনি এমি জিতেছিলেন
রয়টার্স
১৩ / ১৬
‘বোহেমিয়ান র‍্যাপসোডি’খ্যাত অভিনেতা রামি মালেক
রয়টার্স
১৪ / ১৬
‘স্টার ওয়ার্স’ অভিনেতা অ্যাডাম ড্রাইভার
রয়টার্স
১৫ / ১৬
‘মার্সেল দ্য শেল উইথ শুজ অন’খ্যাত অভিনেত্রী জেনি স্লেট
রয়টার্স
১৬ / ১৬
এই ছবিটি ঠিক গ্যালারির নয়, তবে আর্থার অ্যাশ স্টেডিয়ামের ভেতরেরই। ব্রাড পিটের সঙ্গে দেখা ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিওর
ইনস্টাগ্রাম/রোনালদো