প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিঠাপিঠি দুই ভাই। দুজনেরই র্যা কেট ধরা কাছাকাছি সময়ে, খেলা শেখাও তা-ই। টেনিসকে দুজনই নিয়েছেন পেশা হিসেবে। তবে বড় ভাইকে ছাপিয়ে ছোট ভাই অনেক আগেই চলে গেছেন অন্য উচ্চতায়। অ্যান্ডি মারেকে তো অনেকেই চেনেন, তাঁর অগ্রজ জেমি মারেকে কজন চেনেন? জেমি অবশ্য ফেলে দেওয়ার মতো কেউ নন, দ্বৈতে বিশ্বের সেরা দশজনের মধ্যে আছেন। খেলছেন ব্রিটেনের ডেভিস কাপের দলেও। তা ছোট ভাইয়ের সাফল্যে কি একটু খচখচ করে না তাঁর? জেমি এখানে যেন সত্যিই বড় ভাই, ‘টেনিসে ঈর্ষার একটা ব্যাপার যে নেই তা না, তবে আমাদের ক্ষেত্রে সেটা নেই। আর আমি যদি ব্যর্থ একটা লোক হতাম তাহলে কথা ছিল। আর আমি তো অ্যান্ডির সবচেয়ে বড় ভক্তই।’ মিরর।