অঘটনের শিকার ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংহাই মাস্টার্সে নিজের প্রথম ম্যাচেই হেরে গেছেন বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরার। ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী সুইস কিংবদন্তিকে কাল ৭-৬ (৭/৪), ২-৬, ৬-৩ গেমে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছেন স্পেনের আলবার্ট রামোস-ভিনোলাস। ছেলেদের র্যা ঙ্কিংয়ে ৭০ নম্বরে থাকা রামোস-ভিনোলাস এখনো কোনো বড় শিরোপা জেতা দূরে থাক, গ্র্যান্ড স্লামে ম্যাচই জিতেছেন মাত্র ৩টি! এএফপি।