প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএস ওপেনের প্রস্তুতির শুরুটা ভালো হলো না অ্যান্ডি মারের। ৩১ আগস্ট শুরু বছরের শেষ গ্র্যান্ড স্লামের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ওয়াশিংটন ওপেনের নিজের প্রথম ম্যাচে অঘটনের শিকার হলেন ব্রিটিশ টেনিস তারকা। ২ ঘণ্টা ৪২ মিনিটের লড়াই শেষে শীর্ষ বাছাই মারে ৬-৪, ৪-৬, ৭-৬ (৭/৪) গেমে হেরে গেছেন র্যা ঙ্কিংয়ের ৫৩তম রুশ খেলোয়াড় তৈমুরাজ গাভাসভিলির কাছে। ১৯৯৩ সালে ইভান লেন্ডলের পর ওয়াশিংটনের এটিপি টুর্নামেন্টে এই প্রথম দ্বিতীয় ম্যাচ পর্যন্তও যেতে পারলেন না শীর্ষ বাছাই কোনো প্রতিযোগী। এএফপি।