অদম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা মানুষের দুটি হাত নেই। আর তিনিই কিনা হয়ে উঠলেন দারুণ এক টেবিল টেনিস খেলোয়াড়! মিসরের প্যারালিম্পিক ক্রীড়াবিদ মোহাম্মদ হামাদতু অসম্ভবকেই যেন সম্ভব করেছেন। ১০ বছর বয়সে এক দুর্ঘটনায় দুই হাত হারানো হামাদতু টেবিল টেনিস দিয়েই জয় করেছেন তাঁর সব অক্ষমতা। প্যারালিম্পিকের অভিষেকেই খেলেছেন বিশ্বের চার নম্বর তারকা ব্রিটেনের ডেভিড ওয়েদারহিলের সঙ্গে। জিততে পারেননি। হেরেছেন জার্মান তারকা টমাস রাউয়ের কাছেও। কিন্তু জীবনযুদ্ধে জয়ী হামাদতুর কাছে প্যারালিম্পিকে জয়-পরাজয় কি খুব গুরুত্বপূর্ণ বিষয়? অধ্যবসায়ের অনন্য উদাহরণ এই ক্রীড়াবিদ প্যারালিম্পিকে অংশ নিয়ে প্রমাণ করেছেন মানুষের অসাধ্য বলতে কিছু নেই। ছবি: এএফপি।