অন্য 'ডাবল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালক থেকে পুরুষ হতে এক যুগ লেগে গেল স্তানিসলাস ভাভরিঙ্কার! সেই ২০০৩ সালেই ফ্রেঞ্চ ওপেন শুনেছিল ভাভরিঙ্কার আগমনধ্বনি। ওই বছর বালক এককে চ্যাম্পিয়ন হয়েছিলেন এই সুইস। এরপর ২০০৫ সাল থেকে মূল প্রতিযোগিতায় অংশ নিলেও সাফল্য পেলেন এবারই। বালক এককের পর পুরুষ এককেও চ্যাম্পিয়ন—ভাভরিঙ্কাসহ ফ্রেঞ্চ ওপেন ইতিহাসে মাত্র পাঁচজনেরই আছে এই কীর্তি। অস্ট্রেলিয়ান গ্রেট কেন রোজওয়াল ১৯৫২ সালে বালক একক জেতার ঠিক পরের বছরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন পুরুষ এককে। অস্ট্রেলিয়ারই আরেক গ্রেট রয় এমারসন ১৯৫৪ সালে বালক একক জেতার পর ১৯৬৩ সালে জেতেন পুরুষ একক। এ ছাড়া আরও দুজন ম্যাটস উইল্যান্ডার (১৯৮১-১৯৮২) ও ইভান লেন্ডলেরই (১৯৭৮-১৯৮৪) আছে এই ‘ডাবল’।