প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০২ ও ২০০৮ সালের পর আরেকবার ইউএস ওপেন কোনো সেট না হেরেই জিতলেন সেরেনা উইলিয়ামস। একটি সেটও না হেরে উইম্বলডনও দুবার জিতেছেন ১৮টি গ্র্যান্ড স্লামের মালিক। পাঁচবার কোনো সেট না হেরে গ্র্যান্ড স্লাম জয়। উইলিয়ামস বোনদের ছোটজন আছেন উন্মুক্ত যুগে কোনো সেট না হেরে গ্র্যান্ড স্লামজয়ী নারীদের তালিকায় যৌথভাবে দুইয়ে। যুক্তরাষ্ট্রের ক্রিস এভার্ট ও জার্মানির স্টেফি গ্রাফও পাঁচবার একটি সেটও না হেরে গ্র্যান্ড স্লামে চ্যাম্পিয়ন হয়েছেন। ছয়বার জিতে সবার ওপরে মার্টিনা নাভ্রাতিলোভা। ১৮টি গ্র্যান্ড স্লামজয়ী সাবেক এই তারকা চারবার উইম্বলডন ও দুবার ইউএস ওপেনে কোনো সেট হারেননি। ছেলেদের রেকর্ডটা সুইডেনের বিয়ন বোর্গের (৩ বার)।