অবশেষে ক্ষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রীতিমতো তোলপাড়ই পড়ে গিয়েছিল মন্তব্যটি নিয়ে। রাশিয়ান টেনিস ফেডারেশন-প্রধান সামিল তারপিশচেভ সেরেনা ও ভেনাসকে ‘উইলিয়ামস ভাইয়েরা’ বলে বসেছিলেন। সেরেনা ও ভেনাস নিজেদের ক্ষোভ গোপন করেননি, জানিয়েছিলেন মন্তব্যটা তাঁদের জন্য অপমানজনক। তারপিশচেভের সমালোচনা করেছিলেন স্বদেশি টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভাও। তারপিশচেভ এরপর দাবি করেছিলেন, কথাটা নিছক মজা করেই বলা। কিন্তু তাতেও সমালোচনা বন্ধ না হওয়ায় এবার উইলিয়ামস বোনদের কাছে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। সেরেনা নিজেই এটি নিশ্চিত করেছেন পরশু। এএফপি।