অমলকে হারালেন আলমগীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরুষ এককের শীর্ষ বাছাই অমল রায়কে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন আলমগীর হোসেন। কাল রমনা টেনিস কমপ্লেক্সে আলমগীর ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন অমল রায়কে। অন্য সেমিফাইনালে মিলন হোসেন ৩-৬, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন কাউসার আলীকে। মহিলা এককে আফরানা ইসলাম ৬-১, ৬-১ গেমে সাথী সরকারকে, জেরিন সুলতানা ৬-৩, ৬-১ গেমে নদীয়া ইসলামকে, ইশিতা আফরোজ ৬-২, ৬-১ গেমে ফাবিহা লামিসাকে হারিয়ে শেষ চারে উঠেছেন। আজ সেমিফাইনাল ও ফাইনাল।