প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুতেই কিছু হচ্ছিল না। প্রথম সেটে লড়াই-ই করতে পারলেন না, হারলেন ৬-০-তে। পার্থে হফম্যান কাপ সেরেনা উইলিয়ামসকে তখন যেন চোখ রাঙাচ্ছে সরাসরি সেটে উড়ে যাওয়ার লজ্জায়। কিন্তু এরপরই তিনি ঘুরে দাঁড়ালেন দারুণভাবে, পরের দুই সেটে ইতালির ফ্লাভিয়া পানেত্তা দাঁড়াতেই পারলেন না সেরেনার সামনে। কিন্তু কোন জাদুমন্ত্রে সেরেনা নিজেকে ফিরে পেলেন এভাবে? নিজে জানিয়েছেন, প্রথম সেটে হারের পর কয়েক চুমুক এসপ্রেসো কফি পান করেছিলেন। সেটাই কাজ করেছে টনিকের মতো। সেরেনার চোখে এটা তাই এখন ‘মিরাকল কফি’! কেউ চাইলে এই কফি-থেরাপি পরীক্ষা করে দেখতে পারেন। এএনআই।