অস্ট্রেলিয়ান ওপেন আবার জোকোভিচের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর জোকোভিচ। ছবি: রয়টার্স
অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর জোকোভিচ। ছবি: রয়টার্স

রজার ফেদেরারের উইম্বলডন। রাফায়েল নাদালের ফ্রেঞ্চ ওপেন। তেমন অস্ট্রেলিয়ান ওপেনটাকে নিজের দুর্গ বানিয়ে ফেলেছেন নোভাক জোকোভিচ। সেই দুর্গে হানা দিতে পারলেন না অ্যান্ডি মারে। আজ মারেকে ৭-৬(৫), ৬-৭(৪), ৬-৩, ৬-০ গেমে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নিজের পঞ্চম শিরোপা জিতলেন এই সার্বিয়ান। সব মিলিয়ে এটি তাঁর অষ্টম গ্রান্ড স্লাম।
জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেন প্রথম বগলদাবা করেন ২০০৮ সালে। ২০১১ থেকে টানা তিন বছর ট্রফিটি নিজের হাতছাড়া হতে দেননি। এক বছর বিরতি দিয়ে আবারও এখানে নিজের পতাকা ওড়ালেন। তাঁর চেয়ে বেশি এই টুর্নামেন্ট জিতেছেন রয় এমারসন, ছয়বার। এএফপি।