আইটিএফ জুনিয়র টেনিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা টেনিস কমপ্লেক্সে কাল শুরু হয়েছে আইটিএফ জুনিয়র (অনূর্ধ্ব-১৮) টেনিস। প্রথম দিনেই বিদায় নিয়েছে বাংলাদেশের বেশির ভাগ খেলোয়াড়। ছেলেদের বিভাগে স্থানীয় প্রতিযোগীর মধ্যে প্রথম রাউন্ড পার হতে পেরেছে শুধু ফারুক হোসেন। রমনা টেনিস কমপ্লেক্সে ফারুক ৭-৬ (৫)-৭-৬(৫) হারিয়েছে হংকংয়ের ভিগনেসওয়ারান সত্যনারায়ণকে। প্রথম রাউন্ডেই হেরেছে আক্তার হোসেন, রুবেল হোসেন, কাউসার আলী, মাহফুজ হোসেন, মাহিন রেজা, আমির হামজা, তাহমিদ রাকিব, আহসান হাবিব ও স্বাধীন হোসেন। হতাশা উপহার দিয়েছে মেয়েরাও। প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছে ইশিতা আফরোজ, আয়েশা সুলতানা, পিঙ্কি ব্যাপারী ও তৌফা আক্তার। বাংলাদেশ ছাড়াও ১৭টি দেশের ৯৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছে প্রতিযোগিতায়।