আইটিএফ জুনিয়র টেনিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা টেনিস কমপ্লেক্সে কাল শুরু হওয়া আইটিএফ (আন্তর্জাতিক টেনিস ফেডারেশন) জুনিয়র চ্যাম্পিয়নশিপে বালক এককের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের রুবেল হোসেন ও ফারুক হোসেন। প্রথম রাউন্ডে রুবেল ৬-৪, ৬-১ গেমে হারিয়েছেন ভারতের শ্রীনিবাসন শ্যামসুন্দরকে। বাংলাদেশের আরেক খেলোয়াড় ফারুক হোসেন ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন ভারতের চিন্ময় বমশিকে। তবে প্রথম রাউন্ডে হেরে গেছেন বাংলাদেশের কাউসার আলী, সাকিব, নীল সরকার, মেহেদী হাসান, ইসতিয়াক, মাহিন রেজা খান, নাইমুল ইসলাম ও স্বাধীন হোসেন।
বালিকা এককে ভারতের গৌরী ভাগ্যর কাছে ৬-০, ৬-০ গেমে হেরেছেন বাংলাদেশের শাহ সাফিনা লক্ষ্মী। চীনের চ্যাং জি গাও একই ব্যবধানে হারিয়েছেন বাংলাদেশের নাদিয়া ইসলামকে। চার্টার্ড বিমানে করে ঢাকায় খেলতে আসা যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন প্রথম রাউন্ডে খেলতে আজ কোর্টে নামবেন।