আইটিএফ টেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক জুনিয়র টেনিসের প্রথম দিনে বালক-বালিকা কোনো বিভাগেই সাফল্য পায়নি বাংলাদেশের প্রতিযোগীরা। রমনা টেনিস কমপ্লেক্সে কাল বালক এককের প্রথম রাউন্ডে হেরে গেছেন বাংলাদেশের আফ্রিদি, জিম, কাউসার, রণজিৎ, তাসফিক, তানভির ও আজিজুল। এই বিভাগে জয় পেয়েছেন ভারতের কিরেন, গুঞ্জন, অমিত, অর্জন, মেঘ পাতিল, চীনের জিয়াদ হি। বালিকা এককে প্রথম রাউন্ডে হেরে গেছেন বাংলাদেশের সানজিদা, নাজনীন, প্রীতি, সাফিনা, নাদিয়া, তৌফা ও রেবেকা। জয় পেয়েছেন ভারতের গৌরী আগার, সারাহ মেনজ, ললিতা, চীনের জিয়াও হি, চীনা তাইপের মান হুসান, ইয়া চি, হল্যান্ডের লিয়ান ট্রাং ও ডেমি ট্রাং।